ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত আ’লীগ নেতা বাদশাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১৪, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র নির্বাহী সদস্য, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশাকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

১৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় দায়িত্বরত চিকিৎসকদের পরামর্শে তাকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ৮ নভেম্বর ভারতের চেন্নাই থেকে ফেরত আসার পর থেকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসায় কিছুটা উন্নতি হয় আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশার। গত কদিন যাবত তিনি মুখ দিয়ে তরল খাবার খাচ্ছিলেন। দেখতে যাওয়া পরিচিতজনদের চিনে ইশারায় কথা বলতেও চেষ্টা করেছেন। এখন বিএসএমএমইউ-তে কিছুদিন পর্যবেক্ষণের পর তার চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা।

Shamol Bangla Ads

বদিউজ্জামান বাদশার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads