ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হরিজন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলো জনউদ্যােগ

শেরপুরে করোনা (কভিড-১৯) ভাইরাস মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটি। জেলার নিন্মআয়ের শ্রমজীবী, অক্ষম, দিনমজুর, কুলি, চাতাল শ্রমিক, নারী শ্রমিক, দলিত-হরিজন, তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠি সহ ২৫০ পরিবারের মাঝে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র (ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট) সহযোগিতায় প্রতি পরিবারকে ১টি হুইল সাবান, ১টি লাইফবয় সাবান এবং ৪টি করে পুণ:ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করা হয়। শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীতে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ কাজ উদ্বোধন করেন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ।

Shamol Bangla Ads

 

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা মহিলা পরিষদের যুগ্ম সম্পাদিকা আঞ্জুমান আরা যুঘী, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, যুব হরিজন নেত্রী মুক্তা হরিজন, বিতার্কিক শুভংকর সাহা, নারী রক্তদান সংস্থার তিথি নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় স্বপ্নের ঠিকানা গুচ্ছগ্রামে বসবাসকারি তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠির মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা মো. আরিফুর রহমান, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক সাইমন, হাসিন জাফিরসহ অন্যনান্যরা।
পরে শহরের পত্রিকা হকার, মাইক প্রচারক, নারী শ্রমিক, নবীনগর এলাকার পরিবহন শ্রমিক এবং বালাইয়ের চর ও পাকুড়িয়া এলাকার নিন্মআয়ের শ্রমজীবীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads