ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ৭, ২০২১ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরে র‍্যাবের অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল নকলা উপজেলার গণপদ্দী গণপদ্দী গ্রামের সুরজাহানের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজারে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব।

ওইসময় মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে ১শ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত কামরুল ইসলাম স্বীকারোক্তিতে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়েরসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads