আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের নকলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ নভেম্বর রবিবার সকালে পৌরশহরের জালালপুর মহল্লায় ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
সভায় আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানানো হয়।

ওইসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন।









