ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আ.লীগের নেই, বিএনপির আছে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৮৪
দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আ.লীগের নেই, বিএনপির আছে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এসডিজি অগ্রগতির জন্য সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘে পুরস্কারপ্রাপ্তি এবং সারা দুনিয়ায় উন্নয়ন-অর্জনের জন্য যখন প্রশংসিত হচ্ছে, তখন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর। তিনি ৭ নভেম্বর রবিবার সকালে তাঁর বাসভবনে ‘বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, নতজানু হওয়ার নজির রয়েছে বিএনপির।

Shamol Bangla Ads

কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দূরনিয়ন্ত্রিত। আওয়ামী লীগের রাজনীতি জনগণ দ্বারা চালিত, জনমতের প্রতিফলন বলেও জানান তিনি।

দেশের সব মেগা প্রকল্প নাকি ঋণনির্ভর। বিএনপি নেতাদের এমন মিথ্যা বক্তব্যের প্রতি-উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দিনরাত মিথ্যাচারের জবাব দিতে ইচ্ছে না হলেও দু-একটি কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের বলতে হয়, কারণ তারা না জানলেও দেশের মানুষ জানে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে সরকার। কাদের বলেন, আসলে তারা পদ্মা সেতু নির্মাণ বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তারা চায়নি এ দেশে মেগা প্রকল্প হোক।

Shamol Bangla Ads

বিএনপির রাজনীতি উন্নয়নবিমুখ এবং প্রতিহিংসামূলক, তারা উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি চায় সাম্প্রদায়িক বিষবাষ্প দেশজুড়ে ছড়িয়ে পড়ুক।
৭ নভেম্বর প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের ওপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। তিনি বলেন, সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন জিয়াউর রহমান। একই সঙ্গে এই রাতের দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের পদায়ন করেন বিভিন্ন স্থানে।

ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানীদের নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে, তাদের বিচার প্রক্রিয়াও রুদ্ধ করে দেয় জিয়া। তিনি বলেন, এ জন্যই ৭ নভেম্বর রাজনৈতিক রং দিয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করা হয় জিয়াউর রহমানের নির্দেশে। তিনি বলেন, পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট নিয়মিত এই দিনকে উদ্‌যাপন করে আসছে। অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লঞ্চের ভাড়াও বাড়ল, ধর্মঘট প্রত্যাহার পরবর্তী সংবাদ রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র অস্তিত্ব সন্দেহজনক: প্রধানমন্ত্রী

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads