ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার দুপুরে ঢাকার মিরপুর-২ এর গ্রামীণ ব্যাংক বহুতল ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএফ’র চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, প্রধানমন্ত্রীর আর্ম ফোর্সেস বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান মুকুল, শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এদিন ১০৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে জনপ্রতি ৮ হাজার টাকা করে এককালীন বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।




