ads

সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিটির সব সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে : কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৩
আইসিটির সব সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে : কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সব সুযোগ-সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ১ নভেম্বর সোমবার সকালে সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোসর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, সারা বিশ্বে সব কর্মকাণ্ডে আইসিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলোর ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না, এগুলো আমাদের শিখতে হবে। সে লক্ষ্যেই বর্তমান সরকার ২০০৮ সাল থেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া ও আইসিটির ব্যবহার সম্প্রসারিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ফলে আইসিটিতে বাংলাদেশ আজ অসাধারণ সাফল্য অর্জন করেছে,যা সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।

ড. রাজ্জাক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে। আইসিটির ব্যবহার আরও বাড়িয়ে উন্নয়নের চলমান ধারাকে আরও গতিশীল ও বেগবান করতে চাই। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আইসিটির ব্যবহার ও সুযোগ-সুবিধা ক্রমশ আরও প্রসারিত ও বিকশিত হচ্ছে। যার মাধ্যমে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সারা পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত ও কানেক্টেড হবে। তাদের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করবে এবং দেশের জন্য অবদান রাখবে।

Shamol Bangla Ads

তথ্য প্রযুক্তি বিভাগ সূত্রে জানা যায়, আইসিটি বিভাগ বেসরকারি খাতের সহযোগিতায় আগামী ৫ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ হাজার শিক্ষার্থীকে বিজনেস প্রসেস আউটসোসর্সিং (বিপিও) পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে বিপিও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কাযর্ক্রম শুরু করেছে।

তথ্য প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও গোল্ডেন হারভেষ্ট ইনফোটেক যৌথ উদ্যোগে বিডিস্কিলস ডট গভ বিডি অধীনে উইলার্ন প্লাটফর্মের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৫ হাজার জনের চাকরির ব্যবস্থা করবে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেসট ইনফোটেক।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. আতাউল গনি, এলআইসিটি প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ, পলিসি এডভাইজর সামি আহমেদ, গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান আহমেদ রাজিব সামদানি, এটুঅ্যারেনার সিইও আসব উল্লাহ খান জুয়েল, মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিকালে শপথ নেবেন শেরীফা কাদের পরবর্তী সংবাদ ই-কমার্সের গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে রুল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads