ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এলাকাবাসীর মুড়ি মিছিল

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এলাকাবাসীর মুড়ি মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন দুলালের পক্ষে ব্যতিক্রমী মুড়ি মিছিল করেছে এলাকাবাসী। ৩১ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার ঘুঘুরাকান্দি বাজার থেকে মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

মিছিলটিতে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা, সমাজসেবক মো. উজ্জল মিয়া, মো. সাইদুল মিয়া, মো. ছামেদ আলীসহ ইউনিয়নের প্রায় ৪ হাজার নারী-পুরুষ মাথায় মুড়ির বস্তা, ব্যানার, ফেস্টুন, আনারস প্রতীক ইত্যাদি নিয়ে অংশ নেন। এতে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেক নেতা-কর্মীকেও দেখা যায়।

তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নেতা-কর্মী অভিযোগ করে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। জন্মসনদ নিতে গেলে স্থানীয় জনসাধারণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তিনি। এছাড়া এলাকার কোন উন্নয়ন করেননি। তাই দলের যোগ্য লোককে মনোনয়ন না দেওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন দুলালের পক্ষে অবস্থান নিয়েছেন। এলাকাবাসীও তার পক্ষে একাট্টা হয়েছেন।

Shamol Bangla Ads

মিছিল শেষে ঘুঘুরাকান্দি বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন দুলাল বলেন, আমি আজকের মিছিল সম্পর্কে জানতাম না। আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা আমাকে ভালবেসে এই মুড়ি মিছিল করেছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, তবে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মজিদ মজু ও তার সমর্থকরা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কথা বলে বেড়াচ্ছেন। আমার একটাই দাবি, জনগণ যাকে ভোট দেবে সেই যেন চেয়ারম্যান হয়। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ মজু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ছেন মো. মোশারফ হোসেন দুলাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ চাষাবাদ বৃদ্ধির উপর কর্মশালা পরবর্তী সংবাদ শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে ফের বন্যহাতির তাণ্ডব আতঙ্ক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads