ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় এক চিলতে জমি চেয়ে স্ত্রীসহ মামলার আসামি হলেন বীর মুক্তিযোদ্ধা কটা সেক

খবর টি পড়েছেন : ১৯৬
নকলায় এক চিলতে জমি চেয়ে স্ত্রীসহ মামলার আসামি হলেন বীর মুক্তিযোদ্ধা কটা সেক
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহণ করে যারা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, বাংলার আকাশে এনে দিয়েছেন স্বাধীনতার রক্তিম সূর্য তাদের একজন বীর মুক্তিযোদ্ধা কটা সেক (৭০)। বাঙ্গালি জাতি যখন স্বাধীকার আন্দোলনে একের পর এক পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল তখন একদিন রাতের আঁধারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম, অশিক্ষিত টগবগে যুবক কটা সেক দেশের জন্য পাড়ি জমান ভারতে। সেখানে ট্রেনিং নিয়ে নিজ দেশে সশস্ত্র যুদ্ধ শুরু করেন।

Shamol Bangla Ads

পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অনেকগুলো সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেন কটা সেক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলেও দারিদ্রতার নির্মম কষাঘাত থেকে আজও মুক্ত হতে পরেননি নি:স্ব কটা সেক। পরিবারের জীবিকার প্রয়োজনে এক চিলতে আবাদী জমির জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বর্তমানে জমির পরিবর্তে স্ত্রী হরবলা বেগমসহ (৬০) হয়েছেন মামলার আসামি। মুক্তিযোদ্ধা ভাতা হিসেবে মাসিক যা পান তার প্রায় অর্ধেকই কটা সেককে খরচ করতে হয় মামলার পেছনে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা।

কটা সেকের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা (বাঁশকান্দা) গ্রামে। তার পিতার নাম মৃত গণি সেক। পৈত্রিক সূত্রে প্রাপ্ত মাত্র ১ শতক জমিতে (বিআরএস দাগ নং- ১৯৭১, খতিয়ান নং- ১০২৮, মৌজা-ধনাকুশা) পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মুক্তিযোদ্ধা কটা সেক।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ ডিসেম্বর উপজেলা ভূমি অফিস মুক্তিযোদ্ধা কটা সেক ও তাঁর স্ত্রী হরবলা বেগমের নামে সরকারি খাস খতিয়ানভুক্ত ১২ শতাংশ আবাদী জমি (বিআরএস দাগ নং-২০২৬, খতিয়ান নং-১৭৫২, মৌজা-ধনাকুশা) বন্দোবস্ত দেয়। সেই সাথে প্রদান করা হয় জমির দলিল, নামজারি, ডিসিআরের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু একই গ্রামের হায়তুল্লাহ গংরা ওই জমি নিজেদের দাবি করে উপজেলা ভূমি অফিস এবং কটা সেক ও তাঁর স্ত্রী হরবলা বেগমকে বিবাদী করে আদালতে মামলা ঠুকে দেওয়ায় আটকে যায় জমির হস্তান্তর প্রক্রিয়া। আদালতের নানা খরচ চালাতে গিয়ে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ বর্তমানে খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করছেন তিনি। কিন্তু জমির মামলা কবে শেষ হবে তা জানেন না কটা সেক।

সহায় সম্বলহীন কটা সেকের সংসার চলে মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে। বার্ধক্যের কারণে নানা রোগ-শোক বাসা বেঁধেছে তার শরীরে। স্ত্রী হরবলা বেগম প্রায়ই অসুস্থ থাকেন। বড় ছেলে হামিদুল ইসলাম একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এমএলএসএস পদে চাকরি করে স্ত্রী-সন্তান নিয়ে কোনমতে বেঁচে আছে। ছোট ছেলে নজরুল ইসলাম (৩৫) বুদ্ধি প্রতিবন্ধী। তাঁর রয়েছে স্ত্রী-সন্তান। একমাত্র মেয়ে নিলুফা খাতুনের বিয়ে হলেও অভাব-অনটনের কারণে সে সংসারের ঘানিও টানতে হচ্ছে কটা সেককে।

মুক্তিযোদ্ধা কটা সেক জানান, নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলেও জীবনযুদ্ধে আজ আমি এক পরাজিত সৈনিক। পৈতৃক সূত্রে পাওয়া ১ শতক জমিতে একটি ডেরায় বাস করে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে খুব কষ্টে আছি। মামলার খরচ চালাতে গিয়ে মুক্তিযোদ্ধা ভাতার বড় একটা অংশ চলে যাচ্ছে। বাকী যা থাকছে তা দিয়ে সংসার চলছেনা। টাকার জন্য অসুস্থ স্ত্রী, প্রতিবন্ধী ছেলে ও নিজের চিকিৎসা করাতে পারছিনা।
মোকদ্দমার বাদী হায়তুল্লাহ বলেন, এ জমি আমাদের স্বত্বদখলীয় এবং পূর্ব পুরুষদের। তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।

ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা হযরত আলী জানান, বিষয়টি নিয়ে উপজেলা ভূমি অফিস এবং মুক্তিযোদ্ধা কটা সেক ও তার স্ত্রী হরবলা বেগমকে বিবাদী করে আদালতে মোকদ্দমা চলমান আছে। ইতোপূর্বে আমাদের পক্ষ থেকে আদালতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তবে মোকদ্দমা কবে নাগাদ শেষ হবে তা বলতে পারছি না।

উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মুনসুর বলেন, নকলা উপজেলায় জীবিত মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মধ্যে কটা সেকের পরিবার সবচেয়ে দরিদ্র ও অসহায়। মুক্তিযোদ্ধা ভাতার উপর নির্ভরশীল একটি পরিবারের মামলা-মোকদ্দমার খরচ চালানো খুব কঠিন বিষয়।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। বিস্তারিত না জেনে মন্তব্য করতে পারছি না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে ফের বন্যহাতির তাণ্ডব আতঙ্ক পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads