শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ভিশন সেন্টারের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরশেরপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সুরুজ।

সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. জুবাইদুল ইসলাম। ওইসময় তিনি বলেন, স্বল্প খরচে ব্র্যাকের ভিশন সেন্টার উন্নত চক্ষু সেবা দিচ্ছে। আপনারা সহজেই চোখের যেকোন সমস্যায় এ ভিশন সেন্টার থেকে উন্নত সেবা নিতে পারবেন।
চরশেরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইনুন নাহার সরলার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইউপি সচিব আব্দুল আওয়াল, ইউপি সদস্য মো. মনি, মাসুদ রানা, শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম, ব্র্যাকের মাঠ সমন্বয়ক মো. মাহমুদুল হক সিয়াম, ব্র্যাক কর্মী মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




