ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

খবর টি পড়েছেন : ৩২৩
নালিতাবাড়ীতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত সারোয়ার আলম নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা এলাকার মৃত জোনাব আলীর ছেলে ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের ছোট ভাই।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় নিজ জমিতে পানি দিতে যান সারোয়ার। ওইসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গভীর নলকূপ স্পর্শ করলে জমিতে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন-অবস্থান ও… পরবর্তী সংবাদ নকলায় মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads