ads

শুক্রবার , ২২ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০২১ ১:২৪ অপরাহ্ণ

শেরপুরে সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী, কামারিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী ও গাজীরখামার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান।

Shamol Bangla Ads

এছাড়া সাধারণ সদস্য পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র বাতিল করেন।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্রে দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষর না থাকায় বাছাইয়ে তাঁর (মোহাম্মদ আলী) মনোনয়পত্রটি বাতিল করা হয়েছে। তবে তিনি আপীলকারী কর্তৃপক্ষ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপীল করতে পারবেন।

Shamol Bangla Ads

এদিকে কামারিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকী ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ও গাজীরখামার ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ঋণ খেলাপী হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আপীল করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads