শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করেছে নকলা উপজেলা প্রশাসন। ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং পরিষদ হলরুমে আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
সভা শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়।

ওইসময় সহকারি কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দ্লু আহাদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, পৌর সচিব মনিরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




