ads

শুক্রবার , ১৫ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সমাপ্ত

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সমাপ্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়েছে। ১৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের প্রায় অর্ধশত মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুরে বিসর্জন দেওয়া হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে গোপাল জিউর নাটমন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকএমপি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা ও হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি।

বিজয়া দশমীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সহসভাপতি যাদব চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, উপদেষ্টা দেবাশীষ সাহা রায় প্রমুখ।

বিপুলসংখ্যক হিন্দুভক্ত ও সাধারণ মানুষ বিসর্জন অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। ওই সময় গোপালবাড়ী পূজামণ্ডপে হিন্দু নারীরা সিঁদুর খেলায় অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে জেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads