ads

বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ

শেরপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৪৮৩ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের মুন্সিবাজার (ঘোষপট্টি) এলাকার কুসুমবালা ভবনের দোতলায় স্থাপিত ওই ব্যাংকের শেরপুর শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান এমপি।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ মো. আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ভারতের চেয়েও বেশি। দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য সরকার বেসরকারি খাতের ব্যাংকগুলোকে উৎসাহিত করছে। কৃষি নির্ভর শেরপুর জেলার অর্থনীতির উন্নয়নে নবস্থাপিত এনআরবিসি ব্যাংকের শেরপুর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাংকের মাধ্যমে গ্রাহকেরা উন্নত সেবা পাবেন বলে আশা করেন তিনি।

এনআরবিসি ব্যাংকের জামালপুরের মাদারগঞ্জ শাখার প্রধান মো. মাহাদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমীন তালুকদার।

Shamol Bangla Ads

পরে হুইপ আতিউর রহমান ফিতা কেটে ব্যাংকের নবপ্রতিষ্ঠিত এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মো. জুবায়ের, প্রবীণ সাংবাদিক তালাত মাহমুদ, দেবাশীষ সাহা রায়, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, মডেল গার্লস কলেজের শিক্ষক মাসুদ হাসানসহ স্থানীয় সুধিজন, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads