’মুজিব বর্ষের প্রতিশ্র“তি, জোড়দার করি দুর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান। পরে শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্যোগপূর্ণ সময়ে নিজেকে রক্ষা করার নানা কৌশল ডিসপ্লে প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।




