ads

মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাথায় গাছ পড়ে শ্রমিক নিহত

খবর টি পড়েছেন : ৩০৯
নালিতাবাড়ীতে মাথায় গাছ পড়ে শ্রমিক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় পড়ে আব্দুল মতিন (৫৫) নামে এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নস্থ ভেদিকুড়া গ্রামে।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সালেহাবাদ গ্রামের কৃষক আমিনের বিভিন্ন প্রজাতির বেশকিছু গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামরুল ক্রয় করেন। ক্রয়কৃত ওইসব গাছ কেটে ফেলতে চুক্তি করেন নিহত শ্রমিক মতিনসহ ৬ জনের সাথে। পরে সোমবার গাছ কাটার একপর্যায়ে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে রশি ধরে টান দেন ৩ শ্রমিক।

ওইসময় গাছটি পড়ে গেলে অন্য দুই শ্রমিক সরে যেতে পারলেও আব্দুল মতিন সরে যেতে না পারায় তার মাথায় পড়ে। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিন।

Shamol Bangla Ads

পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেখ হাসিনার সুশাসনে সকল ধর্মের মানুষ সমান অধিকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads