ads

শনিবার , ৯ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না: খন্দকার মোশাররফ

খবর টি পড়েছেন : ২০১
আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না: খন্দকার মোশাররফ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তিনি ৯ অক্টোবর শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. মহসীন সরকারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে, এমপিরা এমপি থাকবে, মন্ত্রীরা মন্ত্রী থাকবে তারপর বলবে এবার আসেন নির্বাচন করি। এভাবে কোনো নির্বাচন সম্ভব না। এমন ধরনের কোনো নির্বাচনে বিএনপি আর যাবে না। এমন নির্বাচন আর করতেও দেওয়া হবে না। খন্দকার মোশাররফ বলেন, বর্তমান কমিশন তো আরও অথর্ব। তাদের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়৷

খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনেক আন্দোলন করেছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি নিজেই সেটা বাতিল করেছেন।

Shamol Bangla Ads

খন্দকার মোশাররফ আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে মূল প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকেরা সরকারের ইশারা ছাড়া কোনো রায় দিতে পারেন না৷ এস কে সিনহার কী অবস্থা সেটা সবাই দেখছে।
মহসীন সরকার সম্পর্কে খন্দকার মোশাররফ বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি একজন লড়াকু সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মহসীন, কাজী জাফর বেঁচে থাকলে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খোন্দকার লুতফর রহমান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৪১৫

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads