ads

শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুলপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন

খবর টি পড়েছেন : ২০৮
ফুলপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা ও ফুলপুর উপজেলার সীমানার বাশাটি নামক স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত: ৫ জন গুরুতর আহত হয়েছেন। এতে মুর্শেদ আলম (৩৫) নামে এক যাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহত মুর্শেদ শেরপুর শহরের চকপাঠক মহল্লার আব্দুল মতিনের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী সম্পদ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

মুর্শেদের ভাইরা ভাই জসিম বলেন, আহত মুর্শেদ আলম শেরপুর থেকে বাসে ময়মনসিংহ যাওয়ার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আরও ৪ ব্যক্তি গুরুতর আহত হন।

Shamol Bangla Ads

তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আদিল পরিবহন নামে ঢাকা টু ঝিনাইগাতী রোডে চলাচলকারী বাসটিকে আটক করে নকলা থানায় নিয়ে আসা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব ডিম দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads