ads

বুধবার , ৬ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সংবাদ প্রকাশে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা পেলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ৬, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ

‘এক বীর মুক্তিযোদ্ধার আক্ষেপ, জমি নাই, এর লাইগা ঘর পাইলাম না’- এ শিরোনামে গত ১০ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আর্থিক সহায়তা পেয়েছেন শ্রীবরদীর অসহায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৮০)। ৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার আনুষ্ঠানিকভাবে তার হাতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের দেওয়া ওই সহায়তার টাকা তুলে দেন। ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, গণমাধ্যমে তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি জেলা প্রশাসক স্যারের নজরে আসে। পরে তিনি তার ঘর মেরামতের জন্যে ২০ হাজার টাকা সহায়তা দেন।
জেলা প্রশাসকের অনুদানের অর্থ হাতে পেয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার তার প্রতিক্রিয়ায় বলেন, আমি কখনো ভাবি নাই এমন সহায়তা পাবো। ওইসময় তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ওই টাকা দিয়ে আমার ঘর মেরামত করেও সংসারের কাজে লাগাতে পারবো।
উল্লেখ্য, হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৮০) শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার ৫ ছেলে ও ৬ মেয়ে সন্তান। তিনি থাকেন তার স্ত্রীর নামে সামান্য একটু জমিতে একটি টিনের ঘরে। ছেলে ও মেয়েরাও তেমন কোনো আয় করতে পারে না। এ জন্য তার দিনকাটে অনেক কষ্টে। সরকারি ভাতার ওপর নির্ভর করে চলে তার সংসার। ওই বিষয়ে খবরের প্রেক্ষিতে জেলা প্রশাসক শ্রীবরদী উপজেলা কর্মকর্তাকে নির্দেশনা দিলে,
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শন করেন। সেইসাথে জেলা প্রশা সকের মাধ্যমে বারান সহায়তার হাত।

Need Ads