ads

বুধবার , ৬ অক্টোবর ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি-আলোচনা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৬, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ

‘‌সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ আলতাব আলী, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, সাংবাদিক মোশাররফ হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান।

Shamol Bangla Ads

এসময় প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads