ads

সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল ধ্বংস

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার বগাডুবি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর ইউনিয়নের বগাডুবি বিলে স্থানীয় জেলেরা চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব জাল আটক করেন। পরে আগুন জ্বালিয়ে জালগুলো ধ্বংস করা হয়।

জানা যায়, চায়না দুয়ারী জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ জাল পরিহার করা প্রয়োজন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads