ads

শুক্রবার , ১ অক্টোবর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে নিউজবাংলা২৪ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১, ২০২১ ২:১১ অপরাহ্ণ


শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে নিউজবাংলা২৪ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, নিউজবাংলার খবরের মান অনেক ভালো। আমরা আশা করবো নিউজবাংলায় শেরপুরের খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে।

Shamol Bangla Ads

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, নিউজ বাংলা গুরুত্বসহকারে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করে থাকে। এ কারণে এ অনলাইনটির পাঠক প্রিয়তা দ্রুত বেড়েছে। তিনি নিউজ বাংলার সকল সাংবাদিকসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহাম্মেদ।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত।
প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান জানান, নিউজবাংলার প্রতি আমাদের কামনা থাকবে শেরপুরকে যেনো তারা ভালভাবে তুলে ধরেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভােকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান মোরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বি, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads