ads

বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যবসা নিবন্ধনে বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতা করবে সৌদি সরকার

খবর টি পড়েছেন : ৪০৫
ব্যবসা নিবন্ধনে বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতা করবে সৌদি সরকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে দেশটির সরকার। বুধবার ওয়েবিনারে এক মতবিনিময় সভায় এ কথা জানান সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি বলেন, ‘সৌদি আরবে যেসব অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন তাদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে বৈধতা নিতে হবে। এছাড়া অন্যান্য অভিবাসী যারা ব্যবসা-বাণিজ্য অথবা লাভজনক আর্থিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন তাদের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের আওতায় আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।’ সৌদি সরকার একে ব্যবসা-বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা ওয়েবিনারে যোগ দেন।
রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে আহমেদ বিন আলী আল সুয়াইলেম বলেন, ‘যে সকল অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবেন তাদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। এছাড়া তারা যে ভিসায়ই কর্মরত থাকুক না কেন, তাদের ভিসার সমস্যার ও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তারা ব্যবসার মালিকানাসহ সকল আইনগত সুবিধাপ্রাপ্ত হবেন।’

যেকোনো ব্যবসায়ী চাইলে তাদের অর্থ নিজ দেশে পাঠাতে পারবে, এতে কোন বাধা বা সীমা নেই এবং শুধুমাত্র তাদের অর্থের উৎস দেখাতে হবে বলে জানান তিনি। বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিবন্ধনে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সকল সহযোগিতা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমিরাতের সম্মতি, বিমানবন্দরে শুরু হচ্ছে করোনা পরীক্ষা পরবর্তী সংবাদ নান্দাইলে গলা কেটে বৃদ্ধকে হত্যার রহস্য উন্মোচন করলো…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads