ads

শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বুনোপাখি শিকার ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের ২টি পাখির দোকানে দেশীয় পাখি ক্রয়-বিক্রয় ও মামদামারীতে পাখি শিকারের অপরাধে ৩ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে শ্রীবরদী উপজেলা সদরের মধ্যবাজারে ও মামদামারী গ্রামে দুটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান।

Shamol Bangla Ads

জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলা সদরের পাখির দোকানে দেশীয় পাখি ক্রয়-বিক্রয় করে আসছিলেন। খবর পেয়ে পাখির দোকানে অভিযান চালিয়ে অবৈধ পাখি বিক্রেতাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫টি টিয়া পাখি ও ৩ টি তিলা ঘুঘু উদ্ধার করা হয়। এছাড়াও উপজেলার মামদামারী গ্রামে অভিযান চালিয়ে ১ জন পাখি শিকারীকে আটক করা হয় এবং ৪ টি বেগুনি কালেম, ১ টি ডাহুক, ১ টি পানকৌড়ি ও ৫ টি বক উদ্ধার করা হয়। ওইসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘন করায় মো. দুলাল (৫০), আনোয়ার (৩০) ও সোহেল (৩০) নামে ৩ ব্যাক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করে পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয় এবং জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
আদালত পরিচালনা করার সময় জেলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন দাস, জেলা বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads