ads

শুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার ১৫১ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

শেরপুরে সুষ্ঠু ও সুন্দরভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পৌর শহরের গোয়ালপট্টি এলাকার শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু।
সভাপতির বক্তব্যে সুব্রত কুমার দে ভানু বলেন, এবার শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলায় এবার ১৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬৬, নকলায় ১৯, নালিতাবাড়ীতে ৩৭, শ্রীবরদীতে ৯ ও ঝিনাইগাতীতে ২০ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজা অনুষ্ঠিত হবে। তিনি হিন্দু সম্প্রদায়কে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের আহবান জানান। সেইসাথে দেশ ও জাতি যেন দ্রুত কোভিড-১৯ থেকে মুক্তি পায় সে কামনা করেন।

Shamol Bangla Ads

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কুমার বল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ভজ গোপাল দেবনাথ।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি যাদব চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ সাহা, উপদেষ্টা হরিদাস সাহা, জীবন কৃষ্ণ বসু, প্রদীপ রঞ্জন দে, তাপস কুমার সাহা, দিলীপ কুমার পোদ্দার, দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, দাতা সদস্য অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, নারী বিষয়ক সম্পাদক রমা সাহা, গোপাল জিউর মন্দির কীর্ত্তণ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি শিবু দে, সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার প্রমুখ।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও সদর উপজেলার সকল দুর্গাপূজা মণ্ডপের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads