ads

বুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাড়িয়েছে : কাদের

খবর টি পড়েছেন : ২৭৬
বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাড়িয়েছে : কাদের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নেতিবাচক রাজনৈতিক মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাড়িয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ, মিথ্যাচার আর বিষোদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক। ২২ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংকালে তিনি ওইসব কথা বলেন।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, করোনার অভিঘাত মোকাবিলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে। অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ একদিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্ত করে অপরদিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে। সরকারকে ক্ষমতা থেকে সরানোর ভাঙা রেকর্ড জনগণ গত তেরো বছর শুনে আসছে। ঘরে বসে বিএনপি কৃষক, শ্রমিক আর সাংবাদিকদের জন্য মায়াকান্না দেখায়।

কৃষক উৎপাদিত পণ্যের মূল্য পায় না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সে ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, কৃষি বান্ধব সরকার হিসেবে শেখ হাসিনা উৎপাদন, পণ্য মূল্য, পন্যবাজারজাত করণ, উপকরণ সরবরাহ এবং ঋণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে দেশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বিএনপির শাসনামলে উৎপাদনের জন্য সার চেয়ে পায়নি কৃষকেরা, বরং কৃষকদের বুকে গুলি চালিয়েছিল। অথচ আজ তাদের নেতারা কৃষকদের জন্য মেকি দরদ দেখাচ্ছে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করা প্রসঙ্গে কাদের বলেন, তাঁর নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই অনন্য অর্জন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স- ‘জুয়েল ইনদি ক্রাউন অব দি ডে’ হিসেবে অভিহিত করেন।
ওবায়দুল কাদের জানান, অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশ্ব পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সকল মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকের শিক্ষকদের জন্য ১১ দফা নির্দেশনা জারি পরবর্তী সংবাদ ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পেতে হাইকোর্টে রিট

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads