ads

মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০২১ ১:৫১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর (১২) বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার। ২০ সেপ্টেম্বর সোমবার উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর পূর্বপাড়া গ্রামের কনের বাড়িতে পৌঁছে ওই বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। ওই ছাত্রী বালিয়াচন্ডি হাই স্কুলের শিক্ষার্থী।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছে- এমন খবর পেয়ে ইউএনও নিলুফা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তখনও বর পক্ষ কনের বাড়িতে আসেনি। ওইসময় মেয়ের বাবা-মা’কে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবগত করেন ইউএনও। পরে তারা নিজেদের ভুল বুঝতে পারে। মেয়েকে বাল্যবিয়ে দেবে না মর্মে তার বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।

এ ব্যাপারে ইউএনও নিলুফা আক্তার বলেন, বাল্যবিবাহ নারী শিক্ষার মূল অন্তরায়। বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রের ক্ষতিসাধনেও সহায়ক হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads