ads

বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির অভিষেক ম্যাচে পিএসজির হোঁচট

খবর টি পড়েছেন : ১৬৩
মেসির অভিষেক ম্যাচে পিএসজির হোঁচট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেকের ম্যাচ রাঙাতে পারেননি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। গ্রুপপর্বে বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মাওরিসিও পচেত্তিনোর দলকে। ১৫ সেপ্টেম্বর বুধবার রাতে ইয়ান ব্রেডেল স্টেডিয়ামে বল দখলে বেশ এগিয়ে ছিলো পিএসজি। আক্রমণও হয়েছে। তবে নিজেদের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ব্রুজরা পাল্টা জবাব দিয়েছে। শুরুতে পিএসজি গোল করে এগিয়ে গেলেও সমতায় ফিরতে সময় বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

Shamol Bangla Ads

ম্যাচে ঘড়ির ১৫ মিনিটে পিএসজি প্রথম এগিয়ে যায়। বা প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পের দারুণ নিচু ক্রসে আন্দের হেরেরা বক্সের ভেতরে থেকে পা চালিয়ে দিয়েছেন অনায়াসে। ২৭ মিনিটে ক্লাব ব্রুজ সমতায় ফেরে। সবলের মাপা নিচু ক্রসে ভানাকেন প্লেসিং করে দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোঁটান। ২ মিনিট পর পিএসজির হয়ে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলা লিওনেল মেসি গোল পেতে পারতেন। বক্সের প্রান্ত থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসলে হতাশই হতে হয়।

এরপর শুধুই ব্রুজদের আধিপত্য। অন্তত তিনটি গোলের আক্রমণ হয়েছে। দুর্ভাগ্য তাদের। গোল ব্যবধান বাড়ানো যায়নি। মেসি ও ইকার্দির প্রচেষ্টা চালিয়েও পিএসজিকে জেতাতে পারেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ, মুস্তাফিজ সেরা দশে পরবর্তী সংবাদ করোনায় আক্রান্ত মিরাজ, হচ্ছে না মাঠে নামা