ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ, মুস্তাফিজ সেরা দশে

খবর টি পড়েছেন : ২০১
র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ, মুস্তাফিজ সেরা দশে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে থাকার পুরস্কার পেলেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নাসুম ছাড়াও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজও। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাওয়ানোর পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরও আতঙ্কের নাম ছিলো নাসুম আহমেদ। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন নাসুম। আর এতেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন তিনি। র‍্যাঙ্কিং ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৭৬ রেটিং নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন নাসুম।

Shamol Bangla Ads

বোলারদের মধ্যে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমানও। চার ম্যাচে নাসুমের সমান সংখ্যক ৮টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ফলে বোলারদের র‍্যাঙ্কিং দুই ধাপ এগিয়ে ৬২৬ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের এই পেসার।
ব্যাটসম্যানদের মধ্যে শেষ ম্যাচে ভালো করায় ৫২৭ রেটিং নিয়ে ২৯তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৫৭৪ রেটিং নিয়ে ২৪তম স্থানে রয়েছেন ওপেনার নাঈম শেখ।

ব্যাটসম্যানদের মধ্যে ৫৫তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তার রেটিং ৪৫১। ৪৩৬ রেটিং নিয়ে ৬০তম স্থানে রয়েছেন সৌম্য সরকার। এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফিফ হোসেনের। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আফিফ। সেই সুবাদেই ৩৫৫ রেটিং নিয়ে ৯৫তম স্থানে রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যাম্পিয়নস লিগে মেসির দ্বিতীয় অধ্যায় শুরু আজ পরবর্তী সংবাদ মেসির অভিষেক ম্যাচে পিএসজির হোঁচট