ads

বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত মিরাজ, হচ্ছে না মাঠে নামা

খবর টি পড়েছেন : ১৭০
করোনায় আক্রান্ত মিরাজ, হচ্ছে না মাঠে নামা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জাতীয় দলের তারকা মেহেদী হাসান মিরাজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই মাঠে নামা হচ্ছে না এই স্পিনিং অলরাউন্ডারের। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল তার। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসেছে প্রথম ৪ দিনের ম্যাচটি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। মুমিনুল ও মিরাজের বদলে আপাতত কাউকে নেয়া হচ্ছে না বলে জানান তিনি।

Shamol Bangla Ads

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম প্রথমে ঘোষণা করা হয়েছিল। যদিও পারিবারিক কারণে শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে, দ্বিতীয়টি ৪ দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। সাদা পোশাকের ম্যাচ দুটি শেষ হলে ৩টি একদিনের ম্যাচে মুখোমুখি হবে ২ দল। ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর মাঠে গড়াবে রঙিন পোশাকের ম্যাচগুলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির অভিষেক ম্যাচে পিএসজির হোঁচট পরবর্তী সংবাদ আমার সমর্থকরা শ্রেষ্ঠ সমর্থক : সাকিব আল হাসান