ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে মেসির দ্বিতীয় অধ্যায় শুরু আজ

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০২১ ২:১৬ অপরাহ্ণ

এমন মুহূর্ত আসতে পারে, কখনও কল্পনায় এসেছিল! বার্সেলোনার সঙ্গে ১৪৯ ম্যাচ, ১২০ গোল, ৪১ অ্যাসিস্ট ও ৪টি ফাইনাল খেলে লিওনেল মেসি ১৮তম চ্যাম্পিয়নস লিগ খেলতে মাঠে নামছেন, কিন্তু এবার অন্য ক্লাবে। ১৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বেলজিয়ামে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে প্রথমবার একাদশে ঢুকছেন তিনি। তার সঙ্গে নেইমার ও কিলিয়ান এমবাপ্পেরকে নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় ভয়ঙ্কর আক্রমণভাগের অভিযাত্রা শুরু হচ্ছে। প্রতিপক্ষ ক্লাব ব্রুগ।

Shamol Bangla Ads

মৃত্যুকূপ ‘এ’ গ্রুপে পিএসজির অন্য ২ প্রতিপক্ষ গতবারের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও আরবি লাইপজিগ। বুধবার রাতে ৪ দল মুখোমুখি হচ্ছে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও সনি টেন ২।

জানা গেছে, চ্যাম্পিয়নস লিগে ৫০ বছরের ইতিহাসে গত বছর প্রথমবার ফাইনালে ওঠার পরও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি পিএসজির। গত আসরে বিদায় নেয় সেমিফাইনালে। তাতে স্বপ্ন আরও বড় হতে শুরু করেছে পিএসজির, এবার তা বাস্তব করার পালা। ফরাসি লিগ ওয়ানের চেয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতাই এখন তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। আর এই উদ্দেশ্যেই বিশ্বকে তাক লাগিয়ে লিওনেল মেসিকে নিয়ে এসেছে তারা। লক্ষ্য একটাই- চ্যাম্পিয়নস লিগ জেতা। জার্সি বদলে গেলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের চাওয়াও একই। নতুন আশাকে সঙ্গী করে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মিশন শুরু হচ্ছে লিগ ওয়ান ক্লাবের।

Shamol Bangla Ads

সবার মতো এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত পচেত্তিনো। কারণ মেসি, নেইমার ও এমবাপ্পে একসঙ্গে নামবেন। আর্জেন্টাইন কোচ বললেন, ‘মেসি, নেইমার ও এমবাপ্পে, একসঙ্গে? আমিও এই উত্তেজনায় যোগ দিচ্ছি, আমি তো অন্যদের মতোই। তাদের একসঙ্গে খেলতে না দেখা হবে পাগলামি। এই ম্যাচে কি আমরা তাদের একসঙ্গে দেখব? সম্ভবত, হ্যাঁ।’

এদিকে, ২ বছর আগে ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ খেলেছিল পিএসজি। ওই ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছিল ফরাসি জায়ান্টরা। এবার তার সঙ্গে মেসি ও নেইমার গোলের পসরা সাজাবেন কি না, তাই দেখার অপেক্ষা। তবে পচেত্তিনো প্রতিপক্ষকে নিয়ে সতর্ক, ‘মনোযোগ একদম সরানো যাবে না। আমাদের প্রতিপক্ষের জন্য পূর্ণ সম্মান আছে। চ্যাম্পিয়নস লিগে সেরা দলরাই খেলে।’

একই দিন চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। এছাড়া লিভারপুল স্বাগত জানাবে এসি মিলানকে। এফসি পোর্তোর বিপক্ষে ঘরের মাঠে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ। নবাগত শেরিফ টিরাসপোলের মাঠে খেলবে শাখতার দোনেৎস্ক। বেসিকটাস ঘরের মাঠে খেলবে বরুশিয়া ডর্টমুন্ডকে।

Need Ads