ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোনালদোর ম্যানইউকে হারিয়ে ইয়ং বয়েজের চমক

খবর টি পড়েছেন : ১৮৫
রোনালদোর ম্যানইউকে হারিয়ে ইয়ং বয়েজের চমক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে সবার নজর ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় অধ্যায়ে চ্যাম্পিয়ন্স লিগে এটিই প্রথম ম্যাচ পর্তুগিজ তারকার। এই ম্যাচে মাঠে নেমেই মাইলফলক গড়লেন সিআরসেভেন। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াসের পাশে বসলেন রোনালদো।

Shamol Bangla Ads

কিন্তু ইউনাইটেডে তার অভিষেক স্মরণীয় হয়নি। দশজনের দলে পরিণত হওয়া ম্যানইউকে হারিয়ে দারুণ শুরু করেছে ইয়ং বয়েজ। চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী দিন ঘরের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজ। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন রোনালদো। ইয়ং বয়েজকে সমতায় ফেরান নিকোলাস এনগামালিও এবং জয় সূচক গোলটি করেন থিওসন জর্দান।

রেকর্ড গড়া ম্যাচের ১৩তম মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে গোল করে ইউনাইটেডের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক রাঙান সিআর-সেভেন। এটি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর ১৩৫তম গোল। ম্যাচের ৩৫তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠে ছাড়েন অ্যারন বিসাকা। এতেই দশজনের দলে পরিণত হয় ইউনাইটেড। একজন কম নিয়েও প্রথমার্ধে দুর্বার ছিল ইংলিশ ক্লাবটি।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে এসে নিজেদের গুছিয়ে আক্রমণ বাড়ান ইয়ং বয়েজ। ৬৬তম মিনিটে দলকে সমতায় ফেরান এনগামালিও। সিলভান হেফতির বাড়ানো পাসে বল পেয়ে নিখুঁত শটে ইউনাইটেড গোলরক্ষককে ফাঁকি দেন তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ইয়ং বয়েজের জয় নিশ্চিত করেন জর্দান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বায়ার্নের কাছে বড় ব্যবধানে হারলো বার্সা পরবর্তী সংবাদ চ্যাম্পিয়নস লিগে মেসির দ্বিতীয় অধ্যায় শুরু আজ