ads

বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বায়ার্নের কাছে বড় ব্যবধানে হারলো বার্সা

খবর টি পড়েছেন : ২১৫
বায়ার্নের কাছে বড় ব্যবধানে হারলো বার্সা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বায়ার্নের জয়ে জোড়া গোল করেন লেভান্ডোভস্কি

Shamol Bangla Ads

আগের আসরে ৮-২ গোলের লজ্জা না ভুলতেই চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হারে মেসিবিহীন বার্সেলোনা। বায়ার্নের জয়ে লেভান্ডোভস্কি জোড়া গোল করে অবদান রেখেছেন। অন্যটি থমাস মুলারের।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথমার্ধেই গোল খায় বার্সা। ৩৪ মিনিটে লিরয় সানের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তুলে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার।

Shamol Bangla Ads

পুরো ম্যাচে বায়ার্নের বিপক্ষে তেমন কোন প্রতিরোধ গড়তে পারেনি রোনাল্ড কুম্যানের দল। বায়ার্নের যেখানে ৮টি শট লক্ষ্যে আঘাত হেনেছে সেখানে বার্সেলোনা একবারও অনটার্গেটে শট নিতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভান্ডোভস্কি । ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুণ করেন এই পোলিশ। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন লেভান্ডোভস্কি। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।

ই গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে বেনফিকা ও ডায়নামো কিয়েভ। যার ফলে প্রথম ম্যাচের পর শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। তাদের পরের ম্যাচ ৩০ সেপ্টেম্বর, বেনফিকার বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগের ‘অরবিটার’ প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ রোনালদোর ম্যানইউকে হারিয়ে ইয়ং বয়েজের চমক