ads

মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও চেক বিতরণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র মো আলী লাল মিয়া। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি সালাউদ্দিন সালেম, উপজেলা প্রকৌশলী মো জাহাঙ্গীর হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জিয়াউর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, যুবলীগ সভাপতি মো লিয়াকত হোসেন লিটনসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ টি পরিবারকে ১৫০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল ঢেউটিন এর বিপরীতে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads