শেরপুরের শ্রীবরদী-কর্ণঝোড়া জিসি রোডের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার সকালে শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে হলরুমে ওই অবহতিকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, আরআইটিপি-২ প্রকল্পের সোসালজিষ্ট জাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।
এলজিইডি সূত্রে জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আরআইটিপি-২ এর আওতায় ১১ কোটি ১১লাখ টাকা ব্যয়ে ১৪.৩১ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ ও মেরামত করা হবে।




