ads

বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৮, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ

শেরপুরে নায়েক-কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, বিপিএম (বার)। তিনি ৮ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আব্দুল্লাহ আল মাহমুদ। পরিদর্শনের শুরুতেই তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শেরপুর জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ করেন।

Shamol Bangla Ads

পরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের কার্যালয়, দক্ষতা উন্নয়ন কোর্সের ক্লাস, ড্রিল সেড, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, পুলিশ পরিদর্শক (ইন-সার্ভিস) মো. আমিনুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স বিরাজ চন্দ্র সরকার, টিআই (যানবাহন শাখা) নাছিমুল হায়দার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads