ads

বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একটি ব্রিজের অভাবে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

শেরপুরে একটি ব্রিজের অভাবে ১৫ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরিকাটাজান রাস্তায় কাকরিভাঙ্গা বিলের উপর নির্মিত কালভার্টটি দীর্ঘদিন যাবত বিধ্বস্ত হয়ে থাকার পরও তা পুনঃনির্মাণ না করায় ওই পথে যাতাযাতকারী শতশত মানুষকে ওই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, সদর উপজেলার বাজিতখিলার জামতলী থেকে বাজিতখিলা হয়ে গাজিরখামার ও শেরপুর সদরে যাতায়াতে এলজিইডির একমাত্র পথ কুমরিকাটাজান সড়ক। ওই পথে কালিবাড়ি, বাজিতখিলা, কুমরি, কাটাজান খামার, বালিয়াচণ্ডি, প্রতাবিয়া, কালিতলা, খড়খড়িয়া, কামারপাড়া, হোসেনখিলা, সুলতানপুর, তেঘুরিয়া, চৈতাজানি, ঘোনাপাড়া, কালিবাড়ি, কান্দাপাড়াসহ ১৫ টি গ্রামের শতশত মানুষ যাতায়াত করে থাকে। আর ওইসব গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কাকরিভাঙ্গা বিলের কুমরিকাটাজান অংশে ১৯৮৬ সালে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থে একটি কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু প্রায় ৭ মাস পূর্বে পানির তোড়ে রাস্তার একপাশ ধ্বসে গিয়ে কালভার্টটি বিধ্বস্ত হয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে ওই পথে যাতায়াতকারী শতশত মানুষ। এখন এ পথে কোন যানবাহন চলাচল করতে পারছে না। তাদের অতিরিক্ত ৪/৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে কৃষিপণ্য ও গবাদিপশু পারাপারসহ যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ ও সময় অপচয় হচ্ছে কৃষকদের।

স্থানীয় বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম ওইস্থানে একটি ব্রিজের অভাবে ১৫ গ্রামবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, কুমরিকাটাজান রাস্তায় একটি কালভার্ট বিধ্বস্ত হওয়ার বিষয়টি শুনেছি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে সেখানে পুনরায় একটি কালভার্ট নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।

Need Ads