ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর গণশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধন করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৭, ২০২১ ৪:১১ অপরাহ্ণ

শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর (হিজড়া) গণশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় তাদের জন্য গড়ে তোলা গুচ্ছগ্রামের মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সরকার হিজড়া জনগোষ্ঠীর স্থায়ী আবাসন ও তাদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। তাদের স্থায়ী থাকার ব্যবস্থা হয়েছে এবং তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বল্পসুদে ক্ষুদ্র ঋণ প্রদান করার প্রকল্পও হাতে নেয়া হয়েছে। একই সাথে তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নেওয়ার পাশাপাশি গণশিক্ষা কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে। ওইসময় তিনি হিজড়াদের জীবনমানের উন্নয়নে ভেড়া ক্রয়ের জন্য ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি, কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী চান, নাগরিক সংগঠন জনউদ্যোগের শেরপুর জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেম, জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে আবাসন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন হুইপ আতিক।
উল্লেখ্য, শেরপুর জেলার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৪০ জনকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়ায় গুচ্ছগ্রাম তৈরি করে সেখানে আবাসনের ব্যবস্থা করে দিয়েছে জেলা প্রশাসন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads