ads

বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

খবর টি পড়েছেন : ২১৫
শেরপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলায় মোট মৃত্যু ৮৬, মোট শনাক্ত ৪ হাজার ৪৫১

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৮৬ জনের। এছাড়া জেলায় নতুন করে আরও ২৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪ হাজার ৪৫১ জন। ২৫ আগস্ট বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওইসব তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার রাত পর্যন্ত) জেলায় মোট ১৪০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ৭ জন, নকলা উপজেলায় ১, ঝিনাইগাতীতে ৪ জন ও শ্রীবরদীতে ৩ জন রয়েছেন। শনাক্তের হার ১৭.৮৫ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৪৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৩৪২ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৯ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৫ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জেলায় করোনা আক্রান্তের হার কিছুটা কমেছে। এটি সরকারের টানা লকডাউনের সুফল। এখন লকডাউন উঠে গেলেও করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আবারও অবনতি হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন অতিরিক্ত… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads