ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার হারুনুর রশীদ’র ‘বৃষ্টি আপু’

খবর টি পড়েছেন : ৩৪৫
কবি-ছড়াকার হারুনুর রশীদ’র ‘বৃষ্টি আপু’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বৃষ্টি আপু
হারুনুর রশীদ
………………………………………………
বর্ষাখালা নাইওর এলো
সাথে বৃষ্টি আপু।
নানু বলে, “এত্তোদিন পর
মনে পড়লো বাপু?

Shamol Bangla Ads

গেলো বছর সেই যে গেলি
খবর নিলি না-যে… ”
বৃষ্টি বলে, “আমি তো ভাই
আসছি মাঝে মাঝে।

শরৎকালে ফুরুৎ করে
করছি যাওয়া আসা ;
শীত-হেমন্তে দূর দিগন্তে
গড়েছিলেম বাসা।

Shamol Bangla Ads

ঋতুরাজে ভাঁজে ভাঁজে
দিয়ে গেছি দোল।
গরম ধরা নরম হয়ে
ফুটতো নানান ফুল।”

নানু বলে, “গ্রীষ্মকালে
আনলি ঝড়ের ঝাপটা;
বাগান, ফসল, ঘরও গেলো
ভেঙেচুড়ে সাপটা!”

খালা বলে, “উহ্ সকলে
ঝগড়াঝাটি থামাও;
সমাদরে বরণ করে
বৃষ্টি মা-কে নামাও।

বছরের সব আবর্জনা
ধুয়ে বৃষ্টির জলে
নীরস ভূমি সরস হবে,
ভরবে ফুলে-ফলে।।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ কবি হেলাল হাফিজ অসুস্থ, সিএমএইচে ভর্তি