ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি হেলাল হাফিজ অসুস্থ, সিএমএইচে ভর্তি

খবর টি পড়েছেন : ২০৭
কবি হেলাল হাফিজ অসুস্থ, সিএমএইচে ভর্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের নন্দিত কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ১৮ আগস্ট বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কবিকে সিএমএইচে ভর্তি করা হয়। কবির চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।

Shamol Bangla Ads

কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তির বিষয়ে ইলিয়াস খান বলেন, ৭২ বছর বয়স্ক হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বুধবার সকাল থেকে তার মেডিক্যাল চেকআপ শুরু হয়েছে। রিপোর্টগুলো হাতে এলে তারপর বোঝা যাবে কি কি সমস্যা আছে। এছাড়া তিনি বর্তমানে মোটামুটি স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন।
কবি হেলাল হাফিজ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে তাঁর।

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কবিতা পাঁচ দশক ধরে মানুষের মুখে মুখে ফেরে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার রেকর্ড বাংলাদেশের অন্য কোনো কবির কাব্যগ্রন্থই এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। বইটির বৈধ মুদ্রণই হয়েছে ৩৩ বারের বেশি। কবির অপর কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়েছে গত ২০১৯ সালে। ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এই কবি জন্মগ্রহণ করেন নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার হারুনুর রশীদ’র ‘বৃষ্টি আপু’ পরবর্তী সংবাদ ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads