ads

শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ১৪, ২০২১ ৪:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এক বাক প্রতিবন্ধী যুবতীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. হারেছ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১১ আগস্ট বুধবার উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৪ আগস্ট শনিবার ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। হারেছ স্থানীয় মো. শামছুল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গত বুধবার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার বাড়ির লোকজন বিয়ের দাওয়াত খেতে যাওয়ায় বাড়িতে সে একাই অবস্থান করছিল। ওইসময় শারীরিক ও বাক প্রতিবন্ধী ওই যুবতী হারেছের বাড়ি পাশ দিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে হারেছ। পরে প্রতিবন্ধী যুবতী বাড়িতে গিয়ে আকার-ইঙ্গিতে তার মাকে ঘটনার বিবরণ জানায়। অভিযুক্ত হারেছ ও তার পরিবার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শনিবার সকালে প্রতিবন্ধীর মা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। প্রতিবন্ধী যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে।

Need Ads