শেরপুরের নকলায় বজ্রপাতে আজিজুল হক (৪০) নামে এক কৃষি শ্রমিক নিহত ও আরও ২ শ্রমিক আহত হয়েছে। ১১ আগস্ট বুধবার দুপুরে পৌর শহরের লাভা মহল্লায় ওই ঘটনা ঘটে। নিহত আজিজুল স্থানীয় বদিউজ্জামানের ছেলে। আহতরা হচ্ছে স্থানীয় আব্দুস ছালামের পুত্র বাবু মিয়া (৪৩) ও মোক্তার হোসেনের পুত্র মো. হুমায়ুন ওরফে ফকির (২০)।

জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার লাভা এলাকায় বৃষ্টিপাতের সময় কৃষি জমিতে আমন ধানের চারা লাগাচ্ছিল কয়েকজন শ্রমিক। ওইসময় হঠাৎ বজ্রপাত হলে ৩ শ্রমিক আহত হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আজিজুল হককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









