ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ৫, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। ৪ আগস্ট বুধবার সন্ধ্যায় বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি শ্রীবরদী থানা পরিদর্শন করেন। ওইসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন। সেইসাথে তিনি মহামারী করোনাভাইরাস রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।

পরে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, টিআই-১ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads