ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর সেই দিঘীরপাড়ে এবার নির্মিত হলো দৃষ্টিনন্দন কাঠের সেতু

খবর টি পড়েছেন : ১৬১
ঝিনাইগাতীর সেই দিঘীরপাড়ে এবার নির্মিত হলো দৃষ্টিনন্দন কাঠের সেতু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এলাকাবাসী বেজায় খুশি উপজেলা চেয়ারম্যানের প্রতি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সেই আহাম্মদনগর-দিঘীরপাড় পাকা সড়কের ভাঙনকবলিত অংশে এবার নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন কাঠের সেতু। প্রায় ৮০ ফুট দৈর্ঘ্যরে ও ৬ ফুট চওড়া ওই সেতুটি নির্মিত হওয়ায় ওই সড়কে যাতায়াতকারী আশেপাশের এলাকার হাজারও মানুষের দুর্ভোগের অবসান হয়েছে। আর এর মধ্য দিয়ে এলাকাবাসী দারুণ খুশি উপজেলা চেয়ারম্যানের প্রতি।

Shamol Bangla Ads

জানা যায়, সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণে সৃষ্ট বন্যায় আহাম্মদনগর-দিঘীরপাড় পাকা সড়কটি পানির স্রোতে ভেঙে যায়। এতে ওই এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ওই দুর্ভোগ লাঘবে স্থানীয়রা প্রথমে খালি ড্রাম দিয়ে তৈরি ভেলা দিয়ে যাতায়াত শুরু করেন। এরপর সেখানে একটি বাঁশের সাকোও তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে থাকেন। ওই অবস্থায় বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমসহ দায়িত্বশীল কয়েকজন সরেজমিনে ভাঙা জায়গাটি পরিদর্শন করেন। ওইসময় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে উপজেলা চেয়ারম্যান সেখানে দ্রুত একটি কাঠের সেতু নির্মাণের জন্য পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ প্রদানের ঘোষণা দেন। কিন্তু পরিষদের পক্ষ থেকে ওই অর্থ বরাদ্দে বিলম্ব হওয়ায় এক পর্যায়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে সেখানে সেতুর আদলে যাতায়াত ব্যবস্থা চালু করেন। অবশেষে সম্প্রতি উপজেলা পরিষদের তহবিল থেকে ওই সেতু নির্মাণে ২ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেলে সেখানে সিমেন্টের খুটি ও কাঠ দিয়ে নির্মাণ করা হয় বহু কাঙ্খিত ও দৃষ্টিনন্দন সেই সেতু। দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণকাজ এলাকার মানুষের ব্যাপক প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে কথা হয় স্থানীয় ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের সাথে। তিনি জানান, সেতুটির নির্মাণ পরিকল্পনায় ৮০ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থ উল্লেখ ছিল। কিন্তু সৌন্দর্য বাড়াতে তার নিজস্ব অর্থায়নে আরও ১০ ফুট বাড়িয়ে তা ৯০ ফুট দৈর্ঘ্যরে করা হয়েছে। এজন্য তিনি এলাকাবাসীর তরফ থেকে উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা ভেবে দ্রুততম সময়ে ওই সেতুটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ কামাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads