ads

রবিবার , ১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : নয়া সাজে হোম অব ক্রিকেট

খবর টি পড়েছেন : ১৫৯
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : নয়া সাজে হোম অব ক্রিকেট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের ক্রিকেটের প্রধান স্টেডিয়াম মিরপুরের শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠটি ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত। সফররত অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবার চেষ্টার কমতি নেই বিসিবির। সব শর্ত পূরণ হয়েছে। এবার অজিদের সামনে হোম অব ক্রিকেটের সৌন্দর্য্য ফুটিয়ে তোলার চেষ্টায় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, থাকছে নিরাপত্তার কড়াকড়ি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কয়েক দফা মহড়াও দিয়েছে স্টেডিয়াম পাড়ায়। তবে করোনা ছাড়াও এ সিরিজে বড় প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি।

Shamol Bangla Ads

কোন দ্বিপাক্ষিক সিরিজের আগে এমনটা চোখে পড়ে না। করোনার বিরতির আগে-মাঝে কত দলই তো এলো কিন্তু এতোটা সক্রিয় কবে দেখা গেছে বিসিবিকে? প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই হয়তো আলাদা নজরে দেখা। বোর্ডের প্রবেশপথে ঠায় দাঁড়ানো ভাস্কর্যের জরাজীর্ণ চেহারা সাদা রং দিয়ে ঢাকার চেষ্টা। ভেতরেও চলছে সংস্কার কাজ। ভাঙা-ফাটল অংশগুলোর ওপর সিমেন্টের প্রলেপ দেয়া হচ্ছে। ৩১ জুলাই শনিবার ছিলো বিসিবির সব প্রবেশ পথ বন্ধ। গণমাধ্যমও এর ব্যতিক্রম নয়। এমনকি পরিচালকরাও অতিপ্রয়োজনীয় কাজ ছাড়া বোর্ডে যাচ্ছেন না। সবকিছুর তদারকির ভার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর ওপর। কঠোর বায়োবাবল নিশ্চিত করার সাথে নিরাপত্তাও সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। বিসিবির সাথে সমন্বয় করে কাজ করছে পুলিশ বাহিনী। এর পাশাপাশি র‍্যাবও আছে নিরাপত্তার দায়িত্বে। স্টেডিয়ামের চারপাশে কয়েক দফা মহড়াও দিয়েছে তারা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে আরেক প্রতিপক্ষ বৃষ্টির দিকেও নজর রাখতে হচ্ছে দুদলকে। এমনিতেই বর্ষাকাল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বিশেষ করে প্রথম তিন ম্যাচে।

Shamol Bangla Ads

বৃষ্টি হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাঠ শুকানো। যদিও মিরপুরের ড্রেনেজ সিস্টেম ভালো আর মাঠকর্মীরাও তৎপর। তবে এ সিরিজে নিয়মে কিছুটা পরিবর্তন আসবে। সাধারণত বৃষ্টি নামার সাথে সাথে গ্রাউন্ডসম্যানরা উইকেট ঢাকতে মাঠে চলে আসেন। কিন্তু অজিদের কঠিন শর্তের কারনে ক্রিকেটাররা ড্রেসিং রুমে না যাওয়া পর্যন্ত কেউ মাঠে ঢুকতে পারবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলিম্পিক গেমস : টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায় পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা টাইগারদের : অধিনায়ক…