ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা টাইগারদের : অধিনায়ক মাহমুদউল্লাহ

খবর টি পড়েছেন : ১৫৯
অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা টাইগারদের : অধিনায়ক মাহমুদউল্লাহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ আগস্ট রবিবার রাতে ঘোষিত এই স্কোয়াডে সদস্য সংখ্যা ১৭। অনুমেয়ভাবে জিম্বাবুয়ে সফর শেষ করে এসে যারা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন, দলে আছেন তারাই।

Shamol Bangla Ads

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে কারা খেলবেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে।

জানা গেছে, জিম্বাবুয়ে সফর থেকে এসে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ করে ১ আগস্ট অনুশীলনে ফেরে টাইগাররা। এদিন বাংলাদেশ দলের ১৬ সদস্য অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। শঙ্কা উড়িয়ে দিয়ে এই অলরাউন্ডারের নামও পাওয়া গেছে ঘোষিত স্কোয়াডে।
ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে প্রবেশ করতে হবে। সে মারপ্যাঁচে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকুর রহিম ও লিটন দাসের। চোটের কারণে খেলছেন না তামিম ইকবাল।

Shamol Bangla Ads

এক নজরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : নয়া সাজে হোম অব ক্রিকেট পরবর্তী সংবাদ পুরুষদের হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা নারী দল