ads

শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১২৭
শেরপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ৩১ জুলাই শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঋণ বিতরণ করেন তিনি। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তিনি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের কথাও ভাবেন। এ জন্য তার ঘোষিত বিআরডিবির অনুকুলে ২০-২১ অথর্ বছরে প্রদত্ত প্রণোদনার ৩শ কোটি টাকার আওতায় স্থানীয় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ওই ঋণ তুলে দেওয়া হলো।
এ উপলক্ষে বিআরডিবির উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর ইউসিসিএ লিমিটেড এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ।
এদিন সদর উপজেলার ৩০ জন পল্লী উদ্যোক্তার মধ্যে ১৯ জনের মাঝে ১৯ লক্ষ ৪০ হাজার টাকা এবং অন্যান্য প্রকল্প কর্মসূচীর ১১ জন সদস্যদের মাঝে ১৪ লক্ষ টাকাসহ মোট ৩৩ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের গারো পাহাড়ের মধু রপ্তানি হচ্ছে বিদেশে পরবর্তী সংবাদ নকলায় পঙ্গু ভিক্ষুকের বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads