ads

মঙ্গলবার , ২৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

খবর টি পড়েছেন : ৩৪৬
শেরপুরে বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে নিজ বাসার দুতলার ছাদ থেকে পড়ে হোসনে আরা বেগম রিতা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার সকালে শহরের নয়ানীবাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রিতা স্থানীয় আনিছুর রহমান তালুকদারের স্ত্রী ও ৪ মেয়ে সন্তানের জননী। এদিকে রিতার স্বজনরা দাবি করেছেন, স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় রিতাকে পরিকল্পিতভাবে ছাদ ফেলে হত্যা করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাসার দুতলার ছাদ থেকে বাড়ির সামনের রাস্তায় পড়ে গুরুতর আহত হন রিতা। ওইসময় নিচে থাকা ব্যবসায়ী তাপস সাহার উপরে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান তিনি। হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন বলেন, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা গেছেন রিতা।
এদিকে রিতার বড়ভাই হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আনিসের অন্য জায়গায় পরকীয়া সম্পর্ক থাকায় দীর্ঘদিন থেকেই সে আমার বোনকে মারধর ও যন্ত্রণা করে আসছিল। এটা নিয়ে বেশ কয়েকবার বিচার-শালিসও হয়েছে। আনিসই আমার বোনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করতে পারে।
এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিতার স্বজনদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আগেই কিছু বলা যাচ্ছে না, তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads